সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

করোনার ভয়ে ১০ মিনিটে জুমার নামাজ সমাপ্তের নির্দেশ আমিরাত সরকারের

দূরবীণ নিউজ ডেস্ক :
মাত্র ১০ মিনিটের মধ্যে শুক্রবারের জুমার খুতবা ও জুমার নামাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছে করোনা সংযুক্ত আরব আমিরাতে সরকার। ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার হিসেবে ওই দেশের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের এ পর্যন্ত আরব আমিরাতে ৩০ হাজারেরও বেশি লোকের ওপর পরীক্ষা চালানো হয়েছে। দেশটিতে ২৮ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী পাওয়া গেছে। ফলে এই বিষয়টি নিয়ে সরকার বেশ উদ্বিগ্ন।

বৃহস্পতিবার (৫ মার্চ) আমিরাতের ধর্মীয় কাজের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আওকাফ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ কর এ নির্দেশ প্রদান করে। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের জুমার নামাজ ও খুতবা সংক্ষিপ্তভাবে আদায় করা হবে। সাধারণত জুমার খুতবা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হতো।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের শরিয়া কাউন্সিল ফতোয়া জারি করে বলেছে, করোনাভাইরাসে আক্রান্ত কিংবা এমন আশংকায় রয়েছে সে এরিয়ায় লোকজন জুমার নামাজ আদায়ে মসজিদে না আসা উত্তম।

ভাইরাস থেকে জনসাধারণকে রক্ষা করতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি সচেতন থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৩,২৮৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়ে গেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12