সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

করোনাভাইরাস অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়েছে

দূরবীণ নিউজ ডেস্ক :
অবশেষে পুণের আইসিএমআর-এনআইভির বিজ্ঞানীদের অনুবীক্ষণ যন্ত্রে করোনা বাইরাসের এই ছবি ধরা পড়ে। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত ৩০ জানুয়ারি ভারতের প্রথম Sars-Cov-2 ভাইরাস আক্রান্তের গলা থেকে সংগৃহীত নমুনা গবেষণাগারে বিশ্লেষণ করার সময় ওই ছবিটি তোলা হয়। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের ।

করোনা আক্রান্ত যে নারীর গলা থেকে সংগ্রহ করা লালায় করোনাভাইরাস মেলেছে, এর আগে তিনি চীনের উহানে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেছেন। চীন থেকে ভারতে ফিরে আসার পরই তার শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ে।

পুণের বিজ্ঞানীদের দাবি, করোনাভাইরাসের সঙ্গে আকারগত সাদৃশ্য রয়েছে ২০১২ সালে চীনে ব্যাপক সংক্রমণ ঘটানো Mers-Cov ভাইরাস বা মিডল ইস্ট রেস্পিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাসের।

পাশাপাশি এই ভাইরাসের সঙ্গে মিল পাওয়া গেছে ২০০২ সালে ছড়িয়ে পড়া Sars-CoV বা SARS (সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম) নিউমোনিয়া ভাইরাসেরও।

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV) -তে করা কেরালার ছাত্রীর শরীর থেকে সংগৃহীত নমুনাগুলোর জিন সিকোয়েন্সিংয়ে দেখা গেছে, উহানের ভাইরাসের সঙ্গে এই ভাইরাসটি ৯৯.৯৮ শতাংশ মিল রয়েছে।

‘SARS-CoV-2 এর ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপি ইমেজিং’ নামে প্রকাশিত ওই নিবন্ধটি লিখেছেন আইসিএমআর-এনআইভি জাতীয় ইনফ্লুয়েঞ্জা কেন্দ্রের বিশেষ দলের বৈজ্ঞানিকরা।
লেখকদের মধ্যে রয়েছেন এনআইভির পুণের উপনির্দেশক এবং ইলেক্ট্রন মাইক্রোস্কোপি এবং প্যাথলজি বিভাগের প্রধান অতনু বসু। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12