সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত যাত্রীদের হাতে বিশেষ সিল

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এবার করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত সব যাত্রীর হাতে সিল মারা হচ্ছে। আর এই সিলে বিদেশফেরত যাত্রীকে কত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে, সেই তারিখ উল্লেখ রয়েছে।

সিলের প্রথম অংশে ইংরেজিতে লেখা রয়েছে ‌‘প্রাউড টু প্রোটেক্ট বাংলাদেশ’। এরপর ‘হোম কোয়ারেন্টিন আনটিল’ লিখে কোয়ারেন্টিনে থাকার সব শেষ তারিখ উল্লেখ করা রয়েছে।

শুক্রবার (২০ মার্চ) থেকে ঢাকার হজরত শাহজালাল, সিলেটের এম এ জি ওসমানী ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের স্থলবন্দরগুলোয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এই সিল মারার কাজ করা হচ্ছে।
ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ১৬ মার্চ মন্ত্রিপরিষদের সবশেষ বৈঠকে বিদেশফেরত সব যাত্রীর বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে এক বৈঠকে সিল মারার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে। কারণ, সিল মারা হলে কেউ হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত অমান্য করতে পারবেন না।

তা ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে এ ধরনের সিল দেওয়ার কাজ বহু দেশেই করা হচ্ছে। এই সিলের কালি অমোচনীয়। এই সিল থাকলে কেউ বাড়ি ফিরে গেলেও সহজে বাইরে বের হতে পারবেন না।

আর বাইরে গেলেও তাঁকে সহজে শনাক্ত করা যাবে। বাংলাদেশে প্রবেশের যত পথ রয়েছে সব জায়গায় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে সিলটি বসিয়ে দেওয়া হচ্ছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12