সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

 মিথ্যা তথ্যে মামলা করায় উল্টো বাদীর বিরুদ্ধেই দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার চট্টগ্রামে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধেই উল্টো মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের সমন্বীত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় চট্টগ্রামের পতেঙ্গা থানার মোঃ নুরুল আবছারকে আসামি করা হয়।
দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মোঃ নুরুল আবছার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রামের স্পেশাল মামলা নং-১৩/২০১৯ এর আরজিতে বর্ণিত তথ্য অসৎ উদ্দেশ্যে মিথ্যা জেনেশুনে ইচ্ছাকৃতভাবে তরুণ কান্তি শর্মাসহ ৯ জন ব্যক্তিকে হয়রানি করার কুমানসে মিথ্যা ঘটনা সৃষ্টি করেছে। তিনি মিথ্যা তথ্য প্রদান করে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৮(গ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ফলে কমিশনের অনুমোদন সাপেক্ষে আজ সোমবার এ মামলাটি দায়ের রকরা হয়েেেছ। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12