সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

কমলাপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ , ২৪২ শতাংশ জমি পেলো ডিএসসিসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭ নং ওয়ার্ডের ব্রাহ্মণচিরণ মৌজার সি এস ১৩০ ও ১৩১ দাগে কমলাপুর স্টেডিয়ামের পাশে দখলমুক্ত করা হয়েছে ২৪২ শতাংশ জমি। পূর্ত মন্ত্রণালয় থেকে এ জমি ঢাকা কর্পোরেশনকে হস্তান্তর করা হলেও এতদিন এই জমিতে অবৈধ বাস কাউন্টার, রিক্সা গ্যারেজসহ নানা ধরণের অবৈধ স্থাপনা নির্মাণ করে অবৈধ দখলদাররা জমিটি তাদের কব্জায় রেখেছিলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর ) ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইমরান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই জায়গা দখল মুক্ত করেন। এ সময় কর্পোরেশনের জায়গার পাশাপাশি সরকারি খাসজমি দখল করে গড়ে উঠা এনা পরিবহন, স্টার লাইন, রয়েল পরিবহন, লাল সবুজ পরিবহন, ড্রিম লাইন, হিমাচল পরিবহন ও নামহীন দুটি কাউন্টারসহ মোট আটটি বাস কাউন্টার, একটি রিক্সা গ্যারেজ, বেশ কিছু টং দোকানসহ অনেকগুলো অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরো জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তার এ ঘোষণার ফলে অনেকেই উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই তাদের স্থাপনা ও মালপত্র সরিয়ে নেন। এরপরও আটটি বাস কাউন্টার ও একটি রিক্সা গ্যারেজসহ বাদবাকি অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা জমিটি অবৈধ দখলমুক্ত করেছি।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন ব্রাহ্মণচিরণের সেই জায়গাটি পরিদর্শনে যান এবং তিনি দ্রুততার সাথে জায়গাটি অবৈধ দখলমুক্ত করার নির্দেশনা দেন। # প্রেসবিজ্ঞপ্তি । 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12