সর্বশেষঃ
ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডি বশীরের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

বিশেষ প্রতিনিধি:
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদের বিরুদ্ধে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ সংস্থাটির উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়াারিং (প্রাইভেট) লিমিটেডের এমডি বশীর আহমেদ অবৈধ উপায়ে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি এক কোটি ৭৬ লাখ ১০ হাজার ৫৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

এ ছাড়া, দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪১ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৬৫৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যারফলে আসামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12