সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

‘ওয়াসার সব খাল ঢাকা দুই সিটির কাছে হস্তান্তর সঠিক হয়েছে’

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন,রাজধানীর ২৬টি খাল ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত সঠিক হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক মতবিনিময় সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এই মন্তব্য করেন। ‘বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর বিষয়ে’ এই মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা ওয়াসা।/

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, একটি খালের বহুবিধ ব্যবহার থাকলেও ওয়াসার দায়িত্ব ছিল শুধুমাত্র খালগুলো ব্যবহার করে পানি সরিয়ে দেয়া। ফলে এতাদিন রাজধানীর খালগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি।

এছাড়া এসব খাল রক্ষণাবেক্ষণ বা পরিষ্কারে ওয়াসার আলাদা বাজেট ছিল না।দেরিতে হলেও এখন ওয়াসার বড় বড় ২৬টি খালের দায়িত্ব সঠিক সংস্থার হাতে ন্যাস্ত হয়েছে।

তাকসিম এ খান বলেন, বৃষ্টির পানি অপসারণের দায়িত্ব ঢাকা ওয়াসার ছিল না। দেশের অন্যান্য শহরেও এই দায়িত্ব ওয়াসার কাছে নেই।

সংশ্লিষ্ট সিটি করপোরেশনই দায়িত্বটি পালন করছে। কিন্তু ঢাকায় শুধু ব্যতিক্রম। ১৯৮৮ সালের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগরীর বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা মিউনিসিপাল করপোরেশনের ওপর ন্যস্ত করার পরিবর্তে ঢাকা ওয়াসাকে দেয়া হয়েছিল।

তিনি বলেন, সম্প্রতি ওই ২৬টি খাল ওয়াসা থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন ওয়াসা সব টেকনিক্যাল সাপোর্ট সিটি করপোরেশনকে দিয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12