সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

এবার মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার রণতরী ও নৌবহর প্রত্যাহার হচ্ছে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
অবশেষে মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী ‘নিমিত্‌য’ ও এর সাথে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে ‘নিমিত্‌য’ নৌবহরের গত ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এসোশিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিত্‌য মোতায়েন রয়েছে যা এ অঞ্চল থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হলো।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেয়ার ঘোষণা দিল আমেরিকা।

এর আগে বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ইরানের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে বলা হচ্ছে, দেশটি জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি গতকাল বৃহস্পতিবার তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে।/ সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12