সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

এবার পবিত্র কাবা শরিফ ও নববীতে ঈদ জামাত অনুষ্ঠিত

দূরবীণ নিউজ ডেস্ক :
রোববার (২৪ মে) সৌদি আরবে মক্কায় পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরিফে ও মদিনার মসজিদুল নববিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে এ জামাত সবার জন্য উন্মুক্ত ছিল না। সীমিত পরিসরে ও সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে এ জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ কথা জানায়।

কাবা শরিফে ঈদুল ফিতরের জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন মসজিদে হারামের প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। মদিনার মসজিদে ইমামতি ও খুতবা প্রদান করেন নববীর ইমাম ও খতিব শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে ইমামরা খুৎবা প্রদানকালে সমগ্র মুসলিম উম্মাহর প্রতি অভিনন্দন জানান। মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা দেন এবং রোজা, নামাজ, যাকাত ও অন্যান্য সৎকাজ কবুল করার জন্যে মহান আল্লাহপাকের কাছে মোনাজাত করেন। # সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12