সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

এবার ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

দূরবীন নিউজ প্রতিবেদক :
এবার নিয়ম লঙ্ঘনের অভিযোগে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। গণমাধ্যমকে এই তথ্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে সাকিব সম্প্রতি গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন। তবে জাতীয় দলের চুক্তি অনুযায়ী, খেলোয়াড়রা বোর্ডের পূর্ব অনুমোদন ছাড়া কোনো টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না। খবর ইউএনবির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, কোনো খেলোয়াড় টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না। আমরা সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। তাকে নিয়ম লঙ্ঘনের একটা ব্যাখ্যা দিতে হবে। আমরা এ বিষয়ে কাউকে ছাড় দিতে পারি না।’

তিনি আরো বলেন, গত ২৩ অক্টোবরের নতুন চুক্তি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে গ্রামীণফোন এবং সাকিবের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে বোর্ড।

উল্লেখ্য, সম্প্রতি ১৩ দফা দাবি আদায়ে দেশের শীর্ষ ক্রিকেটারদের ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। তিন দিন পর বিসিবি জানায়, তারা বেশিরভাগ দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিসিবি অধিকাংশ দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা। সেই ধর্মঘটে সর্বাগ্রে ছিলেন সাকিব।

ক্রিকেটারদের ধর্মঘটের সময় গ্রামীণফোন সাকিব আল হাসানকে তাদের নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12