সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

উত্তরায় বিকল্প ভোট দিলেন সিইসি, ইভিএম মেশিনে ফিঙ্গারপ্রিন্ট আসেনি তার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর সিটিতে নির্বাচনে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন । ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) মেলেনি । পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে নিজের ভোট দেন সিইসি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন কে এম নূরুল হুদা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার তিনি।

এদিকে ফিঙ্গার প্রিন্ট না মেলায় অনেক কেন্দ্রে ভোটাররা ভোট দিতে না পারার অভিযোগ আসে নির্বাচন কমিশনের কাছে।

এ বিষয়ে সিইসি বলেন, ‘ভোট দিতে পারার তিন-চারটা উপায় আছে। আগের ভোটার কার্ড বা স্মার্ট কার্ড যে কোনো একটা দিয়েই তিনি ভোট দিতে পারবেন।’

ভোটার উপস্থিতি এখন পর্যন্ত (বেলা ১১টা) ভালো না জানিয়ে সিইসি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবে। প্রার্থী এবং সমর্থকদের শান্ত থেকে ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘বের করে দিচ্ছে বললেই বের হবে কেন? তাকে সেখানে টিকে থাকতে হবে। কেউ বললেই বের হয়ে যাবে বিষয়টা এমন না, তার সামর্থ্য থাকতে হবে।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12