সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রোববার (৮ মার্চ) ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্তরা সেক্টর ৪ ও ৫ নম্বর সেক্টরে ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণ করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা করার অপরাধে দুইটি দোকান বন্ধ করে দেওয়া হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৬) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্তরা ১২ নম্বর সেক্টরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12