সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ঈদে ঘরমুখো যাত্রীর জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঈদে ঘরমুখো যাত্রীর জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আবারো ফেরি চলাচল শুরু হয়েছে। এরআগে গত ১৮ মে যাত্রীর ঢল এবং করোনা সংক্রমণ ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

এদিকে, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সাথে সাথে মাওয়া ঘাটে তৈরী হওয়া ট্রলার সিন্ডিকেট থেকে পারাপার হওয়ার দৃশ্যও কমছে। ঢাকা থেকে আগত সাধারণ যাত্রীরাও ফেরিতেই ঘাট পারা হচ্ছে। সকালে সংখ্যা কম হলেও দিনের আলো বাড়ার সাথে সাথে ঈদে ঘরমুখো যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ঘাট এলাকায়।

মাওয়া নৌপুলিশের আইসি সিরাজুল কবির গণমাধ্যমকে জানান, ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যাত্রীর চাপ নেই। ঘাটে কিছু পণ্যবাহী ট্রাক রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী প্রাইভেটকার পার করা হচ্ছে। সাথে সাথে কিছু ট্রাকও পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটস্থ সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১৮ মে থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে আবারো ফেরি সার্ভিস সচল করা হয়েছে। ১২টি ফেরি সকাল থেকে চলাচল করছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12