সর্বশেষঃ
পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ইসরাইলি আগ্রাসন বন্ধে এরদোগান ও ইমরান খান প্রচেষ্টার অঙ্গীকার

এরদোগান ও ইমরান খান - ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ক্রমেই বাড়তে থাকা আগ্রাসন প্রতিরোধে যৌথভাবে কাজের অঙ্গীকার করেছেন ।

গত বুধবার (১২ মে) ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে দুই নেতার মধ্যে ফোনালাপে উভয় নেতা এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দফতরের যোগাযোগ বিভাগের সূত্রে জানানো হয়, উভয় নেতার মধ্যে ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনে হামলা থেকে ইসরাইলি বাহিনী বিরত রাখতে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেন।

ইসরাইলকে এই ‘শক্তিশালী ও ভীতিকর শিক্ষা’ দিতে তুরস্কের প্রচেষ্টার সাথে পাকিস্তানের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জোর দেন তিনি।

অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে জানানো হয়, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধে জাতিসঙ্ঘে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করতে দুই দেশের একত্রে কাজের বিষয়ে উভয় নেতা অঙ্গীকার করেছেন।

অপরদিকে আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিবিড়ভাবে কাজে উভয় নেতা একমত হয়েছেন।
# সূত্র : ইয়েনি শাফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12