সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ইভিএম ব্যবহার হবে ঢাকা সিটি নির্বাচনে : সিইসি নুরুল হুদা

দূরবীন নিউজ প্রতিবেদক :
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সেই সাথে তিনি আশা প্রকাশ করেছেন যে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। খবর সংবাদ সংস্থা ইউএনবির।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিইসি আশাবাদ ব্যক্ত করেন যে ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে।

ইভিএম প্রযুক্তি নিয়ে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে নুরুল হুদা বলেন, ‘বদিউল আলম মজুমদার ইভিএম প্রযুক্তি সম্পর্কে মন্তব্য করার মতো উপযুক্ত ব্যক্তি নন। যদি নির্বাচন কর্মকর্তারা এ ইভিএম বিষয়ে অভিযোগ করেন তাহলে তা খতিয়ে দেখা হবে।’

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম পাওয়া নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, আমরা সেই পরিবেশ সৃষ্টি করি।’

ব্যক্তিগত সফরে ২৬ ডিসেম্বর পটুয়াখালীর বাউফলে যান সিইসি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তিনি শনিবার বরিশালে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের নানা দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12