সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

আফগানিস্তান সংকট নিরসনে তালেবানের সঙ্গে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র

দূরবীন নিউজ ডেস্ক :
আফগানিস্তানের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিদ্রোহী গ্রুপ তালেবানের প্রতিনিধিদের সঙ্গে আবারও আলোচনায় বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার (৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় এই আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্য, ফরাসী বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আমেরিকার দীর্ঘ যুদ্ধের অবসানের লক্ষ্যে শুরু হওয়া এই কূটনৈতিক প্রচেষ্টা তিন মাস আগে বাতিল করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আফগানিস্তানের দুই দশকের যুদ্ধের অবসান প্রচেষ্টার ব্যাপারে মার্কিন ওই কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র শনিবার পুনরায় এই আলোচনায় যোগ দিয়েছে। এই আলোচনার কেন্দ্রে থাকবে সহিংসতা হ্রাস, আন্তঃআফগান আলোচনা এবং যুদ্ধবিরতি।

গত সপ্তাহে হঠাৎ আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি বলেন, তালেবান একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র এবং তালেবান একটি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। এই চুক্তি স্বাক্ষরিত হলে নিরাপত্তার নিশ্চয়তার ভিত্তিতে আফগানিস্তান থেকে হাজার হাজার সেনা প্রত্যাহার শুরু করতো যুক্তরাষ্ট্র।
পাশাপাশি তালেবান এবং কাবুলের সরকারের মধ্যে সরাসরি আলোচনার পথও প্রশস্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। ১৮ বছরের যুদ্ধের পর একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও তৈরি হয়েছিল।

কিন্তু একই মাসে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট এই কূটনৈতিক প্রচেষ্টাকে মৃত বলে ঘোষণা করেন। ওই সময় মার্কিন এক সেনা নিহত হওয়ার পর ক্যাম্প ডেভিডে তালেবানের সঙ্গে গোপনীয় আলোচনায় বসার একটি আমন্ত্রণও প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12