সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

আপিল বিভাগে খারিজ খালেদার জামিন আবেদন

দূরবীন নিউজ প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চ বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। একই সাথে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে ১০টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়। মাঝখানে বিরতি শেষে ফের আদালতের কার্যক্রম শুরু হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে তার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, তারা মানবিক কারণে খালেদা জিয়ার জামিন চাইছেন। তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তিনি পঙ্গু অবস্থায় চলে গেছেন। হয়তো ছয় মাস পর তার অবস্থা আরো খারাপ হবে।

শুরুতে আদালতের কাছে খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন জমা দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীনকে বিএসএমএমইউর দেয়া স্বাস্থ্যগত প্রতিবেদন পড়তে দেয়া হয়।

প্রথমে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মেডিকেল বোর্ডের প্রতিবেদন নিয়ে কথা বলেন। পরে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বক্তব্য দেন।

জয়নুল আবেদীন বলেন, ‘এই আদালত দেশের সর্বোচ্চ আদালত। এই আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা মানবিক কারণে খালেদা জিয়ার জামিন চাইছি। খালেদা জিয়া আদালতে গেলেন হাঁটতে-হাঁটতে। একজন সুস্থ মানুষ ছিলেন। কিন্তু আমরা দেখলাম, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।’

আদালত তখন জয়নুল আবেদীনকে মেডিকেল প্রতিবেদন পড়ে শোনাতে বলেন। জয়নুল আবেদীন আদালতকে বলেন, ‘আমি ডাক্তার না। তবু যেটুকু বুঝি, এই মেডিকেল প্রতিবেদন বলছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার।

মানবিক কারণে আমরা খালেদা জিয়ার জামিন চাচ্ছি। তার অবস্থা এমন যে তিনি পঙ্গু অবস্থায় চলে গেছেন। হয়তো ছয় মাস পর তার অবস্থা আরো খারাপ হবে। আর কোথাও গিয়ে লাভ নেই। এ জন্য আমরা বারবারই আদালতের কাছে আসছি, বলছি, মানবিক কারণে খালেদা জিয়াকে জামিন দেয়া হোক।’

আদালত প্রথমে খালেদা জিয়ার আইনজীবীর বক্তব্য শোনেন। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিন আবেদনের বিরোধীতা করে তার বক্তব্য তুলে ধরেন। আপিল বিভাগ উভয় পক্ষের বক্তব্য শোনার পর দুপুরে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12