সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আধিপত্য বিস্তার নিয়ে.খুলনায় গোলাগুলিতে ৪ জনের মৃত্যু. আহত ১৪

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাকালেও খুলনার খানজাহান আলী খানার মশিয়ালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো ১৪ জন। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকাবাসী গণমাধ্যমকে জানান, খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতেই গোলাম রসুল ও নজরুল নিহত হন। ঘটনার সময় গুলিবিদ্ধ হন অন্তত ৭/৮ জন।

শুক্রবার দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ সাইফুল ইসলাম। এদিকে রাতেই গুলির ঘটনাকে কেন্দ্র করে জিহাদ শেখ নামে অপর একজন গণপিটুনিতে নিহত হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার খানজাহান আলী থানা পুলিশকে অস্ত্রসহ মুজিবর নামের এক ব্যক্তিকে ধরিয়ে দেন থানা আওয়ামী লীগের নেতা জাকারিয়া ও তার ভাই খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা জাফরিন।

মুজিবরকে গ্রেফতারের বিষয়ে এলাকাবাসী জাকারিয়াকে জিজ্ঞাসা করতে যায়। ওই বাড়ির সামনে যাওয়ার পর কথাকাটাকাটির একপর্যায়ে জাকারিয়া ও জাফরিন স্থানীয়দের ওপর গুলিবর্ষণ করেন। এ থেকে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়।

এদিকে একটি মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে এলাকায় চাপা ক্ষোভ ছিল বলে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার গণমাধ্যমকে জানান, মশিয়ালীতে গুলির ঘটনায় মোট ৪ জন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12