সর্বশেষঃ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

আজ দুপুরে চট্টগ্রাম,ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়  ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা। বিশেষ করে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি পরিবর্তনের এই সময়টিতে স্থানীয়ভাবে কালবৈশাখী ধরনের ঝড় ও বজ্রবৃষ্টি দেখা দেওয়ার প্রবণতা বাড়ে। তাই নদীপথে চলাচলকারী নৌযানকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12