সর্বশেষঃ
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ : জেলা প্রশাসন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে জামায়াত: বিরোধীদলীয় নেতা বন্যার্তদের সহযোগি করতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ১২ ইরানকে ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান সরবারহ  করছে রাশিয়া চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  মাশহাদে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ খামেনি সমাহিত হলেন মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে মুষলধারে বৃষ্টি মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

আগামী ২৮ ফেব্রুয়ারি ,সুইস ব্যাংকে অর্থপাচারের রিটের আদেশ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সুইস ব্যাংকসহ গোপনে বিদেশে পাচার করা অর্থ অবিলম্বে ফেরত আনতে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত শুনানির আগামী ২৮ ফেব্রুয়ারি আদেশের জন্যে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশনাসহ পরবর্তী দিন ধার্য করেছেন।

আজ বৃহস্পতিবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস। অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি এবং দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আইনজীবীরা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তারা আরো জানান, সুইস ব্যাংকসহ পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে রিটটি শুনানি করা হয়েছে আজ। পরে রিটের সংশোধন করার নির্দেশ দিয়ে এ বিষয়ে আদেশের জন্যে ২৮ ফেব্রুয়ারি দিন ঠিক করেন।

আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, ‘পানামা পেপারসসহ বিভিন্ন পেপারসে নাম আসায় বাংলাদেশিদের সাজার বিষয়টি রিটে সংযোজন করবো পিটিশনে।’

রিটকারী আইনজীবীরা জানান, গত ১ ফেব্রুয়ারি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস এ রিট করেন। রিটে মুসা বিন শমসেরসহ অন্যদের মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশের বিভিন্ন ব্যাংক, বিশেষ করে সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চাওয়া হয়।

রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল, বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, দুদক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১৫ জনকে বিবাদী করা হয়েছে। আবেদনে দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্রে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

রিট আবেদনে বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংকসহ গোপনে বিদেশের ব্যাংকে পাচার করা অর্থ ফেরত আনতে বিবাদীদের চরম ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে সুইস ব্যাংকসহ বিদেশে বাংলাদেশি নাগরিকদের অতীতের এবং বর্তমানে এ ধরনের অর্থপাচার ও সন্ত্রাসবাদের অর্থায়ন পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি পাচারের বিষয়ে তথ্য থাকলে প্রকাশ করে পদক্ষেপ নিতে বিবাদীদের প্রতি নোটিশ জারির আবেদনও করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12