সর্বশেষঃ
রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে ইরানে খামেনির জানাজায় অংশ নিতে ছুটে গেলেন এনসিপির পাটওয়ারী ব্রি.জেনারেল আযমী বেতন-ভাতা ছাড়াও ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন  জামায়াত শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যা দেশের মানুষ চায় না : বিএনপি মহাসচিব ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

আইজিপি’র আশ্বাস, নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলাকারীদের ধরবেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দুই সিটিতে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী । তিনি বলেন, হামালাকারীদের ধরা হবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই আশ্বাস দেন।

আইজিপি বলেন, হামলার ঘটনা এইমাত্র আপনাদের কাছে শুনলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলেই এখনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি, তারা যেন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়।

তিনি বলেন, গণমাধ্যমকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি, ভোটে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। দুই সিটিতে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত এমন চিত্রই আমরা দেখতে পেয়েছি।

ব্রিফিংয়ে আইজিপি’র সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ করলে আইজিপি তার সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তাদের দ্রুত খোঁজ নেওয়ার নির্দেশ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12