সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে মাস্ক বিতরণ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা এবং সরকারের ঘোষিত ‘নো মাস্ক-নো সার্ভিস’র অংশ হিসেবে বিনামূল্যে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজার এলাকায় এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন আইইবি ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ। যা পর্যায়ক্রমে রাজধানী বিভিন্ন এলাকাসহ আইইবি’র সারা দেশের কেন্দ্র-উপকেন্দ্র গুলোতেও বিতরণ করা হবে।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহমদ হালিম (মুরাদ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ মো. হিরো, কাউন্সিল মেম্বার প্রকৌশলী আলাউদ্দিন আহমেদ, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম (বিদ্যুৎ), প্রকৌশলী খলিলুর রশিদ, প্রকৌশলী মু. আসগার আলী, প্রকৌশলী আব্দুস সালাম মোল্লা প্রমুখ।

সময় আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার বলেন, দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আবারও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যত দিন পর্যন্ত টিকা বাজারে না আসবে তত দিন এই মাস্কই আমাদের টিকা হিসেবে অনেকটা রক্ষা করবে। আর যেহেতু সরকার ঘোষণা দিয়েছে ‘নো মাস্ক-নো সার্ভিস’ তাই মানুষ যেন সচেতন হয় সেই লক্ষ্যেই আমাদের কার্যক্রম। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12