সর্বশেষঃ
ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান উচ্চ আদালতের রায় ও নির্দেশনায় দুদকের ডিএডি শরীফ জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

অর্থপাচার চক্রের সদস্য বাবুলের ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিদেশে অর্থপাচার চক্রের সদস্য মো. নাসির উদ্দিন (বাবুল) ওরফে মো. বাবুলের বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. মাসুদুর রহমান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. নাসির উদ্দিন (বাবুল) ওরফে মো. বাবুল ২০১৯ সালের ২৯ অক্টোবর দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২২ লাখ ১০ হাজার টাকার স্থাবর সম্পদ ও ১২ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন।

কিন্তু দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে ৪ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার স্থাবর ও ১৯ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ দুদকের অনুসন্ধানে বাবুলের ৩৩ লাখ ৮৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ‌্য মিলেছে।

ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ায় দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় এবং অসাধু উপায়ে সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে দুদকের মামলায়। এছাড়া, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায়ও অভিযোগ আনা হয়েছে বাবুলের বিরুদ্ধে।

এর আগে বাবুলের বিরুদ্ধে কৃষি ব্যাংকে ভুয়া এলসি খুলে কয়েকশ’ কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12