সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

অর্থপাচারের মামলায়, পি কে হালদারের সহযোগী অনিন্দিতা মৃধাকে দুদকে জিজ্ঞাসাবাদ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিদেশে অর্থ পাচার ও আত্মসাতের মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী অনিন্দিতা মৃধাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ থেকে বিকেল পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে আসামি অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনে নেতৃত্বে একটি টিম তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

জানা যায়, গত ২১ জানুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুকুমার ও তাঁর মেয়ে অনিন্দিতাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়।

পি কে হালদারের বিরুদ্ধে ঋণের নামে জালিয়াতির মাধ্যমে সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে কানাডায় পালিয়ে যাবার অভিযোগ রয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদক।

এদিকে দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, পি কে হালদার বিদেশে পালিয়ে যাওয়ার পর তাঁর অবৈধ সম্পদ দেখাশোনা করতেন সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। পি কে হালদারের স্বার্থসংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান সুকুমার মৃধা তত্ত্বাবধান করেন।

তিনি আরো বলেন, পি কে হালদার ভুয়া ঋণ দেখিয়ে অবৈধভাবে অর্জিত প্রায় ১০০ কোটি টাকা তাঁর মা লীলাবতী হালদারের বিভিন্ন ব্যাংক হিসাবে রাখেন।

পরে লীলাবতী হালদারের ব্যাংক হিসাব থেকে সুকুমার মৃধা, অবন্তিকা বড়াল ও অনিন্দিতা মৃধা পি কে হালদারের কাছে হস্তান্তর ও স্থানান্তর করে মানি লন্ডারিং করেছেন মর্মে তদন্তকারী কর্মকর্তা তথ্য পেয়েছেন।

এছাড়া সুকুমার মৃধার দখলে প্রায় ২০ কোটি টাকার সম্পদ এবং তাঁর মেয়ে অনিন্দিতার দখলে প্রায় দেড় কোটি টাকার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে এসব সম্পদ পি কে হালদারের অবৈধ উপায়ে অর্জিত বলে জানান দুদকের সচিব।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12