সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

অবৈধ সম্পদের মামলায় তিতাস কর্মকর্তা মোতালেবের ৬ বছরের জেল-জরিমানা

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নারায়ণগঞ্জের তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিতরণ বিভাগ-১-এর আব্দুল মোতালেবকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারিক বিশেষ জজ আদালত। একই অবৈধ উপায়ে অর্জিত ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায়ে উল্লেখ করা হয়েছে, দুদক আইন ২৭ (১) ধারায় আসামিকে আব্দুল মোতালেবকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর ২৬ (২) ধারায় আসামিকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেয়া হয়। তবে জরিমানা অনাদায়ে তাকে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। আদালত বলেছেন এই দুই ধারার সাজা এক সঙ্গে চলবে।

জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৮৪ হাজার ৮৭০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন ও ৩৯ লাখ ১২ হাজার ৩৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ রয়েছে।

আর এই অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক আ.স.ম শাহ আলম। মামলাটি তদন্ত করে একই কর্মকর্তা পরের বছর ৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12