সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

অবৈধ সম্পদের মামলায় এমপি জিন্নাহর হাইকোর্টে জামিন

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় পার্টির (জাপা) বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শরিফুল ইসলাম জিন্নাহকে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আদালতরে বাইরে গণমাধ্যমকে মো. শরিফুল ইসলাম জিন্নাহকে জামিনের বিষয়টি জানিয়েছেন দুদকের আইনজীবী মো.খুরশিদ আলম খান।

সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ সোমবার জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মুন্সী মনিরুজ্জামান।
অপর দিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।

জানা যায়, গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এমপি মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে এমপি শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার এই সংসদ সদস্যকে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ পাঠায় দুদক। যার পরিপ্রেক্ষিতে তিনি সম্পদ বিবরণী দিলে তা যাচাইয়ে নামে দুদক।

দীর্ঘ তদন্ত ও সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে দুদকের অনুসন্ধানে সম্পদের তথ্য গোপনের বিষয়টি উঠে আসে। যার পরিপ্রেক্ষিতে এমপি শরিফুলের বিরুদ্ধে মামলাটি করা হয়।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12