সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

অবশেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবশেষে মহান আল্লাহর দয়ায় ও দেশবাসী দোয়ায় প্রাণঘাতি করোনা থেকে মুক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী । গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে বেশ কয়দিন যাবৎ বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশ- বিদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করেও লাখ লাখ মানুষ আন্তরিকভাবে দোয়া করেছেন ।

এদিকে ড. বিজন কুমার শীল গণমাধ্যমকে বলেন, ‘আমি নিজে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহর পরীক্ষা করেছি। পরীক্ষার যে ফলাফল পেয়েছি তাতে নিশ্চিতভাবেই বলা যায় তিনি করোনামুক্ত হয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাকে এখন সুস্থ বলা যায়। তবে তার কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হবে। যদিও তিনি আর হাসপাতালে থাকতে চাইছেন না, এ কারণে গতকাল পরীক্ষায় কোভিড১৯ নেগেটিভ আসার পরও তাকে তখন এটা জানানো হয়নি।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বর্তমান অবস্থা জানিয়েছে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার। তিনি বলেন, পরীক্ষায় ডা. জাফরুল্লাহর দেহে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। শনিবার সারাদিন তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিয়েছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি শনিবার প্রায় সারাদিন অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পেরেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12