সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ইরানে যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে মহাসড়কে ছিটকে পড়েছে

দূরবীণ নিউজ ডেস্ক :
ইরানের একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে একটি ব্যস্ততম মহাসড়কের মাঝখানে গিয়ে পড়েছে।  সোমবার (২৭ জানুয়ারি) এই দুর্ঘটনা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাশাহারে ঘটে। খবর বিবিসি’র ।

সিভিল অ‌্যাভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরযাদেহ আধা সরকারি ইসনা বার্তা সংস্থাকে বিবিসিকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ৫০মিনিটে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তিনি জানান, ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

বিবিসি জানিয়েছে, কাস্পিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। বিমানটিতে ১৩৫ জন যাত্রী ছিল। তবে কেউ হহাহত হয়নি।।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, বিমানটির পাইলট রানওয়েতে নামতে দেরি করেছিলেন, তাই বিমানটি রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়।

বিমানটিতে ছিলেন এরকম একজন প্রতিবেদক বলছেন, ম্যাকডোনেল ডগলাস বিমানটির পেছনের চাকাটি ভেঙে যায়। এরপর চাকা ছাড়াই বিমানটি মাটির ওপর দিয়ে রানওয়ে পেরিয়ে হাইওয়েতে গিয়ে পড়ে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12