সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে মিলাদ মাহফিল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীসহ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া করা হয়। মাহফিল শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মোনাজাতে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এছাড়া জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ মানুষ, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

মিলাদ মাহফিলে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এর আগে সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি নেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12