সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

খুলনা টাইগার্সকে হারিয়েছে ঢাকা প্লাটুন

দূরবীণ নিউজ ডেস্ক :
বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সকে ১২ রানে হারিয়েছে ঢাকা প্লাটুন। শুক্রবার (৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানে থামে খুলনার ইনিংস।

খেলার ধারাভাস্য মতে, তবে খুলনা টাইগার্সের পক্ষে মুশফিক মাত্র ৩৩ বলে ৪টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৬৪ রানের মারকুটে ইনিংস উপহার দেন। খবর ইউএনবির।
এছাড়া নাজিবুল্লাহ জাদরান ৩১, রাইলি রুশো ১৮ এবং মেহেদী মিরাজ খেলেন ১৫ রানের ইনিংস। ঢাকার পক্ষে হাসান মাহমুদ ৪ ওভারে ৩২ রান খরচায় নেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে ঢাকা প্লাটুন। দলের পক্ষে মাত্র ১৩ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৩৯* রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন আসিফ আলী। এছাড়া আরিফুল হক ৩০ বলে ১ ছয় ও ৩ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন। মুমিনুল হক ৩৮, তামিম ইকবাল ২৫ এবং এনামুল হক ১৫ রানের ইনিংস খেলেন।

খুলনার পক্ষে মোহাম্মাদ আমির ২টি এবং শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ে ৯ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ঢাকা প্লাটুন। সমান সংখ্যক ম্যাচে সমান জয় ও পয়েন্ট নিয়ে রান রেটের কারণে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান চতুর্থ স্থানে।

৫ম স্থানে থাকা কুমিল্লা ওয়ারিয়র্সের পয়েন্ট ৯ ম্যাচে ৮। রংপুর রেঞ্জার্স ৬ এবং সিলেট থান্ডার ২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ ও ৭ম স্থানে রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12