সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

৩ দিনের রিমান্ডে দৈনিক সংগ্রামের সম্পাদক আসাদ

দূরবীন নিউজ প্রতিবেদক :
দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) ডিএমপি হাতিরঝিল থানা পুলিশ দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ৫দিনের রিমান্ঢর আবেদন জানায়। এর আগেই তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিস থেকে আবুল আসাদকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রামে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকাশিত ওই প্রতিবেদনের পর ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল ১৩ ডিসেম্বর বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলাদায়ের করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়।

এদিকে প্রকাশিত ওই খবরের প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্রিকা অফিস ঘেরাও করে গেটে তালা ঝুলিয়ে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। খবর পেয়ে সংগ্রাম কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12