সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

মালয়েশিয়া থেকে বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে শ্রমিকদের দেশে আনা হচ্ছে

দূরবীন নিউজ ডেস্ক :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬টি বিশেষ ফ্লাইট মালয়েশিয়া থেকে প্রবাসী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ কথা জানানো হয়। খবর বাসস।

মালয়েশিয়ার সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় সেখানে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার জন্য চলতি মাসে ঢাকা টু মালয়েশিয়া রুটে তাদের নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত হিসেবে এই ১৬ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বোয়িং ৭৩৭ ও ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। মালয়েশিয়ান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকেট সংকটের কারণে আটকে পড়ায় তাদের সহায়তা করতে ও সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে দেশের মানুষের প্রতি বিমানের সবসময়ই একটি দায়বদ্ধতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সেই দায়বদ্ধতা থেকেই দেশের মানুষ ও প্রবাসী শ্রমজীবী ভাই-বোনদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, ‘আমাদের প্রবাসী ভাইদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। দেশের ও দেশের মানুষের স্বার্থ ও প্রয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর সংস্থাগুলো সবসময়ই প্রস্তুত।’

মালয়েশিয়ান সরকার সে দেশে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরে আসার সুযোগ প্রদান করলেও টিকেট সঙ্কটের কারণে সেখানে অনেক শ্রমিক আটকে আছেন। সময় মত ফ্লাইট না পাওয়ায় তারা এ সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়েছেন। মালয়েশিয়ান সরকার ঘোষিত এ সুযোগ এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12