সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

নড়াইলে মধুমতি নদীর তীরে বাঁধ নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

দূরবীন নিউজ প্রতিবেদক :
নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন ঘাঘা অঞ্চলে মধুমতি নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদকের কর্মকর্তারা।

রোববার (২৪ নভেম্বর) যশোর সমন্বিত জেলা কার্যালযয়ের উপপরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে পরিচালিত হয়। দুদক টিমের সদস্যরা সরেজমিন অভিযানে দুদক টিম তথ্য পায়, গত ১৪ জানুয়ারিতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর তীরে ৪১০ মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, যা কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল।

গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। দুদক টিম আরো জানতে পারে, মেয়াদ উত্তীর্ণ হবার ৫ মাস অতিবাহিত মাত্র ২৭% কাজ সম্পন্ন হয়েছে এবং এ বাবদ প্রায় ৩ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। ইতোমধ্যে গত বর্ষা মৌসুমে উক্ত এলাকায় নদী ভাঙ্গনে প্রায় ১৫০-২০০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ড, নড়াইল কর্তৃপক্ষের ব্যাপক গাফিলতি রয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম।

এদিকে কুষ্টিয়া জেলা কারাগারে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে কুষ্টিয়ার একটি এনফোর্সমেন্ট টিম। সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাকারিয়ার নেতৃত্বাধীন এনফোর্সমেন্ট টিম আজ এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদক টিম কয়েদী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন। তাঁরা নানাবিধ অনিয়ম ও সমস্যার দুদক টিমের নিকট তুলে ধরেন। প্রাপ্ত তথ্যাবলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে দুদক টিম।

এছাড়া রাজধানীর উত্তরায় উৎকোচের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে ও পঞ্চগড়ে শিক্ষার্থী না থাকা সত্ত্বেও অবৈধভাবে বিদ্যালয় এমপিওভুক্ত করার অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় এবং সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর হতে দুটি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12