সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

৫ আগস্টের পর  মানুষদের তাদের অত্যাচারে প্রতি অতিষ্ঠ : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছেন। মানুষ তাদের অত্যাচারে প্রতি অতিষ্ঠ।’

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তা তাদের নিজেদের দিকেই পাল্টা গিয়েছে। আমি যেটা বলিনি সেটা নিয়ে তারা মিথ্যাচার করছে। আমরা দেশে মায়ের মেয়ের নিরাপত্তা নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘আমরা বিজয়ী হলে দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। ৫ আগস্টের আগে দেশে অহরহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের কোনো মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না। দেশে অনেক নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। এর আগে দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না।’

জামায়াত আমির বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা বিজয়ী হলে দেশের সব মানুষ বিজয়ী হবে। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দর একটা দেশ গঠন করতে। যেখানে সবার সমান অধিকার থাকবে। বিচার ব্যবস্থাও সবার জন্য সমান হবে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘আমরা দুর্নীতির ডাল আর পাতা ধরে টান দিবে না, আমরা ঘাড় ধরে টান দেবো। আমরা চাঁদাবাজি করতে দেবো না, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২৮ লাখ কোটি টাকা লুটপাটকে পাচার করেছে। সেই টাকা আনতে হলে যারা কোনো লুটপাটের সঙ্গে নাই তাদের ক্ষমতায় আনতে হবে। যারা লুটপাটের সঙ্গে জড়িত তারা এই টাকা আনতে পারবে না।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসলে বিচার হবে সবার জন্য সমান, সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার, রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে। সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের কোনো অফিসে যেতে পারেনি। আমাদের সংগঠন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। একটামাত্র দল যাদের হাজার কর্মীকে আটক করা হয়েছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তারপরও তারা জনগণের জন্য কাজ করে গেছে।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না, কিন্তু ঝড় জলোচ্ছ্বাসে পাশে থেকেছি। ৫ তারিখের পর আমরা যখন সুযোগ পেয়েছি তখন আমরা বলেছি কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেইনি। কোনো মামলা করিনি। আমরা মানুষের সম্পদের পাহারাদার হিসেবে কাজ করেছি।’

তিনি বলেন, ‘১২ তারিখ প্রথম ভোট হবে গণভোট, হ্যাঁ ভোট। পরের ভোট হবে দাঁড়িপাল্লায়, একটা বার সুযোগ দেন, কোনো ধর্মের বর্ণের বৈষম্য থাকবে না। যার যার যোগ্যতা অনুযায়ী দেশটা গড়বো। এ বাংলাদেশ থাকবে, তবে এর চরিত্র বদলে যাবে, এটা হবে গণমানুষের বাংলাদেশ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12