সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

কবি নজরুল সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোাসয়েশন গঠন

দূরবীন নিউজ প্রতিবেদক :
১৪৫ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ-এ গঠিত হলো অ্যালামনাই অ্যাসোাসয়েশন। শুক্রবার (২৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের বিশেষ সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো।

১৯৮৭ ব্যাচের রহমান মুস্তাফিজকে আহবায়ক ও ১৯৯১ ব্যাচের আশরাফ উদ্দিন রুবেলকে যুগ্ম আহবায়ক (সার্বিক) করে ৭১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভা প্রস্তুতি কমিটির আহবায় ১৯৮৪ ব্যাচের হামিদুর রহমান আকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও শিক্ষক পর্ষদের সম্পাদক প্রফেসর আলী আকবর।

অধ্যক্ষ সেলিম জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভাল হয়েছে। এ ধারা অব্যাহত রাখার মধ্য দিয়ে কলেজের সুনাম ফিরিয়ে আনা সম্ভব হবে। এ সময় তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করায় সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় কলেজের উন্নয়ন ত্বরান্বিত হবে।

১৯৬৯ সালের শিক্ষার্থীসহ প্রায় ৩০ টি ব্যাচের সাবেক ছাত্র-ছাত্রীরা বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন। নির্বাচিত আহবায়ক রহমান মুস্তাফিজ জানান, আগামী বছরের শুরুর দিকে অন্তত ৫০টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া ২০২৩ সালে ব্যাপক আয়োজনে ১৫০ বছর পূর্তি উৎসব করার প্রস্তুতিও এখন থেকেই নেয়া হবে। # সংবাদ বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12