সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মো.পুরে ৫৩০ বস্তা চিনি অবৈধভাবে মজুত, দেড় লাখ টাকা জরিমানা সরকারি রেটে বিক্রি

দূরবীন নিউজ প্রতিনিধি:
রাজধানীসহ দেশেরে বিভিন্ন এলাকায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিমোনাফার লোভে ভোগ্য পন্য গোপনে মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫৩০ বস্তা চিনি উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওই চিনি ‘সরকারি রেটে ৫৫ টাকা কেজি’ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে চিনি মজুত ও বেশি দামে বিক্রির অপরাধে ‘সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্সকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও মো. শাহ আলনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে ‘সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স’ নামের দুটি প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুযায়ী চিনি বিক্রি না করে মজুত করেছে। বাজারে হঠাৎ চিনির সংকট সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম এ দুই মজুতকারী। তারা স্বাভাবিক দামে বিক্রি না করে আরও বেশি লাভের আশায় অবৈধভাবে মজুত করেছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে মজুতকৃত ৫৩০ বস্তা চিনি উদ্ধারের পর সরকারি রেটে ভোক্তাদের কাছে বিক্রি করেছেন।
বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়।
অভিযানকালে সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স ক্রেতার চাহিদা অনুযায়ী চিনি বিক্রি করেনি। তারা সামনে খালি ড্রাম দিয়ে লুকিয়ে ভেতরে চিনির বস্তা মজুত করে রেখেছে। এখানে দুটি প্রতিষ্ঠানে প্রায় ৫৩০ বস্তা চিনি পেয়েছি। মজুত করা এসব চিনি উপস্থিত ভোক্তাদের কাছে সরকারি রেটে বিক্রি করা হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12