সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

 ড্রোনের মাধ্যমে মশার বিরুদ্ধে চিরুনি অভিযান ডিএনসিসির

দূরবীণ নিউজ প্রতিবেদক :

শনিবার (২জুলাই) থেকে মশার উৎস খুঁজতে দশ দিনব্যাপী ড্রোনের মাধ্যমে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ১১ জুলাই পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে।

আজ সকাল থেকে ডিএনসিসির অঞ্চল-১, অঞ্চল-৩ ও অঞ্চল-৫ এ ড্রোনের সাহায্যে বিভিন্ন বাসাবাড়ির ছাদের ছাদ বাগান, ছাদে জমা পানি, চৌবাচ্চা এবং বৃষ্টির পানি বা পরিস্কার পানি জমতে পারে এধরণের স্থান এবং পাত্র সার্ভে করা হয়।

অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা সেক্টর-৪ এলাকায় মোট ৩২২টি বাড়ীতে ড্রোন সার্ভে করা হয়। ১৮ টি ছাদ বাগান সার্ভে করে ০৫টিতে জমা পানি পাওয়া গেছে এবং ০১টি বাড়ির ছাদে এডিসের লার্ভা পাওয়া গেছে। বাড়ির মালিককে সাবধান করে দেয়া হয়েছে।

অঞ্চল-৩ এর আওতাধীন এলাকায় মোট ২৯১টি বাড়ীতে ড্রোন সার্ভে করা হয়। ২৫ টি ছাদ বাগান সার্ভে করে ০৩টিতে জমা পানি পাওয়া গেছে, তবে লার্ভা পাওয়া যায়নি।

এছাড়াও অঞ্চল-৫ এর আওতাধীন লালমাটিয়া এলাকায় মোট ২৬৭টি বাড়ীতে ড্রোন সার্ভে করা হয়। ১২টি ছাদ বাগান সার্ভে করে ০৪টিতে জমা পানি পাওয়া গেছে, তবে লার্ভা পাওয়া যায়নি।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মোঃ জোবায়দুর রহমান, অঞ্চল-৩ ও ৫ এর ড্রোনের সাহায্যে পরিচালিত সার্ভে কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক অঞ্চল-৫ লালমাটিয়া এলাকায় সার্ভে কার্যক্রম পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০জুন) সকালে রাজধানীর উত্তরা সেক্টর-৪ এলাকায় ড্রোনের মাধ্যমে মশার উৎস সনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে মশার উৎস খুঁজতে দশ দিনব্যাপী ড্রোনের মাধ্যমে চিরুনি অভিযানের ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। # প্রেস বিজ্ঞপ্তি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12