সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বর্তমানে খাদ্যপণ্যের দাম কমেছে বিশ্বে

দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে বর্তমানে। গত মার্চ মাসে খাদ্যর দাম রেকর্ড পরিমাণ বাড়ে। যদিও খাদ্য নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ বিরাজ করছে। জাতিসংঘের খাদ্য সংস্থা (এফএও) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

সংস্থাটির খাদ্যতালিকার সূচক অনুযায়ী গত ফেব্রুয়ারি ও মার্চে পণ্যের দাম রেকর্ড বাড়ার পর এপ্রিলে সেটা আগের মাসের চেয়ে ০.৮ শতাংশ কমে গেছে। বিভিন্ন খাদ্যপণ্যের আন্তর্জাতিক দাম নিয়ে মাসিক এই সূচক প্রকাশ করা হয়।

এফএওয়ের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো কুলেন বলেন, বর্তমান সূচক কিছুটা স্বস্তিদায়ক হবে। বিশেষ করে যেসব দেশের আয় কম ও খাদ্য ঘাটতি রয়েছে। তবে এখনো খাদ্যর দাম অনেক বেশি, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।

মাসের ভিত্তিতে এপ্রিলে খাদ্যর মূল্যসূচক কমলেও এক বছর আগের তুলনায় বেশি রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বে খাদ্যপণ্যের দাম লাফিয়ে বাড়তে থাকে।

সংস্থাটির শস্যের মূল্যসূচক কমেছে শূন্য দশমিক সাত শতাংশ। মার্চে এটি বাড়ে ১৭ শতাংশ। এদিকে ভুট্টার মূল কমেছে তিন শতাংশ। যদিও গমের দাম শূন্য দুই শতাংশ বেড়েছে।

তাছাড়া এফএওয়ের উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক এপ্রিল মাসে পাঁচ দশমিক সাত শতাংশ কমেছে। তবে চিনির দাম তিন দশমিক তিন শতাংশ ও মাংসের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12