সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বাগেরহাটে ৪ হাজার লিটার তেল অবৈধভাবে মজুত করায় দেড় লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ ডেস্ক :
অবৈধভাবে বোতল ও ড্রামে ৪ হাজার লিটার সয়াবিন তেলের মজুত করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির অপরাধে বাগেরহাটে দুই দোকানিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে ৪ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদের ঘটনায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মোজাহেরুল হক ও রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।

এ সময় পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় দোকানি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, বাগেরহাটে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুতের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে আজ (বুধবার) দুপুরে বাজারের ২টি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আরও এক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান।

অভিযানে পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের দুই দোকানি গোডাউনে খালি ড্রামের আড়ালে সয়াবিন তেলের মজুত দেখতে পাওয়া যায়। তাদের কাছে থাকা মূল্যরশিদ ও তালিকা যাচাই করেও অতিরিক্ত তেলের মজুতের সত্যতা পাওয়া যায়। এ সময় পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে ১ লাখ এবং জয় মা স্টোরের মালিক সংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12