সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

পিকে হালদার ও ফাস ফাইন্যান্সের চেয়ারম্যানসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের আরও ২ মামলা

দূরবীণ নিউজ প্রতিনিধি :
দেশের বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ও ফাস (এফএএস) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাফিজসহ ২৮ জনের বিরুদ্ধে ৮২ কোটি টাকা আত্মসাতে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

জানা যায়, ক্যাসিনো অভিযানের ধারাবাহিকতায় এনআরবি গেøাবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ওঠার পর এখন পর্যন্ত ৩০ মামলা দায়ের করে দুদক।

এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। মামলা নম্বর-৫ ও ৬ । দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে এস এ এন্টারপ্রাইজ নামীয় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ৪২ কোটি টাকা এবং স্বন্দীপ করপোরেশন নামীয় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ৪০ কোটি টাকা ঋণ দেওয়ার নামে আত্মসাৎ করা হয়েছে।

দুটি মামলায় এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে চেয়ারম্যান এম এ হাফিজ, পরিচালক মো. সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার নন্দীসহ ১২ জন পরিচালক এবং পিকে হালদার ও এফএএস ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ারসহ দু’ মামলায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। গত ১৬ ফেব্রæয়ারি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৫২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩ মামলার অনুমোদন দেয় দুদক। ভুয়া ও কাগুজে ১৩ প্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র প্রস্তত করে অর্থ আত্মসাতের ওই ঘটনা ঘটে। পর্যায়ক্রমে মামলাগুলো দায়ের করা হচ্ছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12