সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

২১ শের চেতনাই স্বাধীনতা আন্দোলনে বিজয় : দুদক চেয়ারম্যান

দূরবীণ নিউজ প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো.মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ২১ শের চেতনা থেকেই স্বাধীনতা আন্দোলনে চূড়ান্ত বিজয় লাভ করেছে। তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ৫২ এর ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে যুক্ত হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফা, উনসত্তরের গণঅভ’্যত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় লাভ।

দুদক চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বাংলা ভাষায় প্রণয়ন করে বাংলা ভাষার উচ্চ মর্যাদার স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভাষার জন্য প্রাণ দেয়া জাতি হিসেবে আমারা গর্বিত। বাংলা ভাষার যথাযথ মর্যাদা রক্ষা কারাটাই আমাদের সবার প্রত্যাশা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকের চেয়ারম্যান বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ১৯৫২ সারে ২১শে ফেব্রæয়ারিতে রাজপথে জীবন উৎসর্গকারীকারী মহান শহীদরা আজো আমাদের প্রেরণার উৎস। তাদের এই আন্দোলন মাতৃভাষা বাংলাকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে।

আলোচনা সভায় অনলাইন বক্তব্যে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। তিনি বলেন, সারা পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান প ম। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়। কিন্তু আমরা অনেকেই এখনও শিশু সন্তানদের মুখে অন্য ভাষার বুলি শুনতে পছন্দ করি। আমাদের ভাষাকে যেমনি মনে নিতে হবে, তেমনি মেনেও নিতে হবে। আমাদের মানসিক দৈন্যতা থেকে মুক্ত হতে হবে।

দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, আমাদের সর্বস্তরে বাংলা ভাষার আন্দোলন নিয়ে আমরা কথা বলছি। অথচ আমাদের উঁচু স্তরেই বাংলা ভাষার ব্যবহার নেই। সমাজের উচ্চ স্তরের মানুষ বাংলাভাষাকে ব্যবহার করছে না। তিনি বলেন দেশের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

এছাড়াও বিষয়ভিত্তিক আলােচনার অংশ হিসেবে বাঙ্গালির ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রসঙ্গে মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের প্রভাব প্রসঙ্গে , ২১ শে ফেব্রæয়ারি ১৯৫২ এর ঘটনা প্রবাহ এবং বাঙালির জাতীয়তাবাদ প্রসঙ্গে এবং একুশে ফেব্রæয়ারির ঐতিহাসিক পটভূমি প্রসঙ্গে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাঁদের বিশ্লেষণমূলক বক্তব্য উপস্থাপন করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12