সর্বশেষঃ
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা সুরক্ষা দিতে বললেন মৎস্য মন্ত্রী ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক, সজেকা- দিনাজপুরের একটি এনফোর্সমেন্ট টিম।

আজ মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ড ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় অভিযুক্তের ব্যক্তি প্রশিক্ষণ কেন্দ্রের যন্ত্রপাতি ক্রয় কমিটিতে ছিলেন। টেন্ডারে উল্লেখিত ব্র্যান্ড ও মানের থেকে নিম্নমানের অন্য ব্র্যান্ডের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং বর্তমান অধ্যক্ষও এর সত্যতা নিশ্চিত করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, দুদক কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রকৃত সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরো তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

তিনি জানান, আজ ২১ সেপ্টেম্বর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ২২নং টনকী ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন সরকারসহ অন্যান্যদের বিরুদ্ধে  ইউপি সদস্যদের প্রাপ্য ভাতা আত্মসাৎ, ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়ম, দুস্থদের বিভিন্ন প্রকার ভাতা আত্মসাৎ, নাগরিক সুবিধা প্রত্যাশী ব্যক্তিদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং হয়রানির অভিযোগের ভিত্তিতে দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফী মোঃ নাজমুস্ সা’দাৎ-এর একটি অভিযান পরিচালনা করেছেন।

অভিযানকালে ইউনিয়ন পরিষদের বার্ষিক আয়-ব্যয়, বিভিন্ন প্রকার ভাতা বিতরণ ও অন্যান্য রেজিস্ট্রার পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় ইউনিয়ন পরিষদের ফান্ড অপ্রতুলতার কারণে সদস্যদের প্রাপ্য ভাতার ইউপি অংশ নির্ধারিত হারের কম প্রদান করা হয়েছে। বিভিন্ন প্রকার ভাতা বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গিয়েছে। দুদক টিম ভাতাভোগীদের তালিকা ও নথিপত্র সংগ্রহ করেছে। টিম এই বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাছুলিয়া হতে মাশাজান পর্যন্ত রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযােগে প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযােগে প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; এলজিইডি প্রকৌশলী-এর বিরুদ্ধে পিইডিপি-৪ এর আওতায় স্কুল ভবন, বাউন্ডারিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ টেন্ডার অনুযায়ী কাজ করে বিল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযােগে প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর; সওজ-এর প্রকৌশলীর বিরুদ্ধে দাপ্তরিক কাজে ব্যবহৃত সরঞ্জাম কেনাকাটায় বাজার মূল্যের চেয়ে অধিকহারে মূল্য দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযােগে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর-কে কার্যকরী ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12