সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ভারতে এক দিনেই লটারিতে প্রথমে কোটি, দ্বিতীয় বার লাখ টাকা পেলেন শ্রীধর রুইদাস

ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় শ্বশুরবাড়ি গিয়ে কোটিপতি হলেন জামাই। একই দিনে জোড়া লটারিতে পেলেন সাফল্য। অবাক করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তিনি। পরে নিজের নিরাপত্তা চেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হলেন সদ্য কোটিপতি হওয়া জামাই।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন এক বেসরকারি সংস্থায়। তবে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটার ঝোঁক ছিল তার। কিন্তু কোনোবারই ভাগ্য সহায় হয়নি শ্রীধরের।

অবশেষে ভাগ্য খুলল তার। রাতারাতি আমির হয়ে উঠলেন জামাই। শনিবার সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কাটেন শ্রীধর। দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন, লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। তবে তারপরও টিকিট কাটা থামাননি। বিকেলে ফের টিকিট কাটেন। কাকতালীয় ভাবে তাতেও সফল হন জামাই। জেতেন কয়েক লাখ টাকা।

পর পর দু’বার লটারি জিতে আনন্দে আত্মহারা হয়ে শ্বশুরবাড়ির সবাইকে খবরটি জানান জামাই। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

অবশেষে নিরাপত্তার অভাব বোধ করে জামুড়িয়া থানায় যান শ্রীধর। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবেন তারা।
# সূত্র : আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12