সর্বশেষঃ
উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সারাদেশে করোনায় একদিনে ২২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,২৯১ জন

ফাইল ---ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণে একদিনে আরো ২২৮ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে।
এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে।

আজ রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার ২৩১ (সর্বোচ্চ) জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৯৭২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৯ জন। এছাড়া খুলনায় ৫০, চট্টগ্রামে ৪০, রাজশাহীতে ২১, বরিশালে ৬, সিলেটে ১১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ১০৩ জন নারী। এদের মধ্যে ১৪ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ১৯৯ জন এবং নারী ৬ হাজার ৭৫ জন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12