সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ঢাকা দক্ষিণে এডিসের লার্ভা পেয়ে ৭ নির্মাণাধীন ভবনকে ২ লাখ ৬০,৫০০ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪ ভ্রাম্যমাণ আদালত ৭ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৭ মামলায় ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

আজ বুধবার (১৪ জুলাই) এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) বাবর আলী মীর বকশিবাজার এলাকায়, অঞ্চল-৭ এর আনিক ড. মোহাম্মদ মাহে আলম ও অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালতসমূহ পরিচালনা করেন।

অভিযানে সর্বমোট ৭ মামলায় ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, “আজকের অভিযানে দুটি নির্মাণাধীন ভবনকে ২ মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এর মধ্যে একটি নির্মাণাধীন ভবন এডিসের লার্ভা পাওয়ায় এ বছরের এপ্রিল মাসেও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।”

এদিকে করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সোয়ে মেন জো আজ ৪ নং ওয়ার্ডের বালুর মাঠ এলাকায় এবং ১২ নং ওয়ার্ডের আবুজর গিফারী কলেজ সংলগ্ন এলাকায় ও গণপূর্ত অধিদপ্তর নির্মিত ভবনসমূহে লার্ভা নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেন। এছাড়াও অঞ্চল-৮ এর আনিক শহিদুল ইসলাম দারুননাজাত মাদ্রাসা এলাকায় জনসচেতনতামলক কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12