সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সাবেক বিদ্যুৎসচিবসহ ২ জনের দুর্নীতির মামলা চলবে: আপিল বিভাগ

দূরবীণ নিউজ প্রতিবেদক :

চার দলীয় জোট সরকারের আমলের, সাবেক বিদ্যুৎসচিব আ ন হ আখতার হোসেনসহ দুইজনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলার ওপর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলার অপর আসামি হলেন সাবেক অতিরিক্ত সচিব মেসবাহুল ইসলাম।

ফলে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ দুদকের আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।

তিনি বলেন, ‘তারা সচিবের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিজেদেরকে এবং অপরকে লাভবান করার জন্য বিদ্যুৎ বিভাগের অধীন্যস্থ ডেসকোর কর্মকর্তা/কর্মচারী এবং পর্ষদের সদস্যদের জন্য আইন দ্বারা সংরক্ষিত ৩ লাখ ১৭ হাজার ৭৯৮টি প্রাথমিক শেয়ার হতে ৬১ হাজার প্রাথমিক শেয়ার (প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০০ টাকা) প্রতারণার মাধ্যমে কর্মকর্তা/ কর্মচারীদের বঞ্চিত করে গ্রহণ ও আর্থিকভাবে লাভবান হয়ে দুর্নীতি আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ কারণে দুদকের সহকারী পরিচালক মুহা. মাহবুবুল আলম ২০০৭ সালের ৮ আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এরপরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ গত বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আসামিরা।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুলও জারি করেন। হাইকোর্টের দেয়া ওই আদেশের বিরুদ্ধে দুদক আপিল আবেদন করেন। সেটি শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয় বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12