সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিমানবাহিনীর উড়োজাহাজ টিকা আনতে চীনে গেছে

দূরবীণ নিউজ ডেস্ক :
বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ চীনে গেছে করোনাভাইরাসের টিকা আনতে ।
আজ মঙ্গলবার (১১ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ আজ সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের পাঁচ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং আগের দিন ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, উপহার হিসেবে তার দেশের দেওয়া ওই পাঁচ লাখ ডোজ টিকা বুধবার বাংলাদেশে পৌঁছাবে।

চীনা কম্পানি সিনোফার্মের তৈরি এই করোনাভাইরাসের টিকা ইতোমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকা ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে।

বাংলাদেশে চীন দূতাবাস সেমাবার তাদের ফেইসবুক পেইজে ওই টিকার বাক্সের ছবিও প্রকাশ করেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12