সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

বিরল প্রজাতির দুটি নীলগাই হঠাৎ ঘাটাইলে লোকালয়ে এসেছে !

লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে নীলগাই - ছবি সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
বিরল প্রজাতির ( বিলুপ্তপ্রায় ) দুটি নীলগাই হঠাৎ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে লোকালয়ে চলে এসেছে।
ওই এলাকার কৃষকরা অভিযোগ করছেন যে প্রাণী দুটি নষ্ট করছে তাদের ফসল। আর নীলগাই দেখার জন্য ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। এ নিয়ে বিপাকে পড়েছেন তারা।

বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের ব্যবসায়ী মো: খাইরুল ইসলাম জানান, গত দু’দিন ধরে নীলগাই দু’টি প্রথমে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার ওপর দেখতে পান এলাকার মানুষ। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।

নীলগাই – ছবি সংগৃহীত

দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান জানান, তিনি শুনেছেন দু’টি নীলগাই দু’দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নীলগাই দু’টি পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তিনি উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করেন শিগগিরই প্রাণী দু’টিকে যেন উদ্ধার করার ব্যবস্থা নেয়া হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12