সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে মাকে হত্যার দায় স্বীকার সজীবের

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীতে আপন মাকে হত্যার দায় স্বীকার করেছে ছেলে সজীব। পরে নিহত পারভিন আক্তারকে (৪৫) নির্মমভাবে হত্যা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন খুনি সজীব।

সোমবার (৩ মে) তাকে আদালতে হাজির করার পর স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয় সজীব।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত গত শনিবার রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন আড়ালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করে।

জানা যায়, গত ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে মা পারভিন আক্তারের সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজিব তার মায়ের মুখে ইট দিয়ে আঘাত করেন। এতে পারভিন আক্তার মারাত্মক আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12