সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সরকারি হাসপাতালে দুটি কোম্পানির অক্সিজেন সরবরাহের বৈধতা নিয়ে রিট

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে শুধু দুটি কোম্পানি অক্সিজেন সরবরাহ এবং উৎপাদনের বৈধতা চ্যালেঞ্জ করে সম্পূরক রিট করা হয়েছে।

জনস্বার্থে আগে করা রিট পিটিশনে একটি সম্পূরক আবেদন দাখিল করে সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে শুধু দুটি কোম্পানি কর্তৃক অক্সিজেন সরবরাহ এবং উৎপাদন অর্থাৎ, লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও স্পেক্ট্রা বাংলাদেশ লিমিটেড কোম্পানি দুটির একছত্র আধিপত্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে আবেদন জানানো হয়েছে।

রিটে দেশে করোনা পরিস্থিতিতে শুধু দুটি কোম্পানির ওপর নির্ভর না করে অন্যান্য সব ক্ষমতা সম্পন্ন অক্সিজেন উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক সরকারি হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহের সুযোগ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব সম্পূরক আবেদনটি দাখিল করেন। রিট আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আবেদনে বলা হয়েছে, কোম্পানি দুটি অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে সরকারিভাবে দীর্ঘদিন যাবৎ একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে এবং তারা বর্তমানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহে ব্যর্থ হয়েছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আরও বেশি অক্সিজেনের প্রয়োজন হলে দেশে একটি ভয়াবহ আকার ধারণ করবে। হাজার হাজার মানুষ অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। যেটা পার্শ্ববর্তী দেশ ভারতে হচ্ছে।

এমন এক পরিস্থিতিতে সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে শুধু মাত্র দুটি কোম্পানির উৎপাদন এবং অক্সিজেন সরবরাহ কোনোভাবেই পর্যাপ্ত হতে পারে না এবং অন্যান্য সব ক্ষমতা সম্পন্ন কোম্পানিগুলোকে অবশ্যই সুযোগ দিতে হবে। এটা জাতীয় স্বার্থেই করা প্রয়োজন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12